যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

প্রথমবারের মতো যে কোনও সংস্করণে হকির বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সেটা সম্ভব হয়েছে জুনিয়র হকি দলের সুবাদে। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেই বাংলাদেশ প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে নাম লিখিয়েছে। ঐতিহাসিক অর্জনের পর বাংলাদেশ যুব হকি দল বৃহস্পতিবার দেশে ফিরেছে। সেই দলকে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বাংলাদেশ যুব হকি দল বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। তার পরেই ২১ সদস্যের প্রতিনিধি দলটির হাতে পুরস্কারের চেক তুলে দেন ফেডারেশন সভাপতি। ২১ সদস্যের দলটিতে খেলোয়াড়ই ১৮জন। বাকিরা কোচ, ম্যানেজার ও ফিজিও। 

আগের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ শুধু ২০২৫ বিশ্বকাপের টিকিট-ই নিশ্চিত করেনি। বুধবার স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে উড়িয়ে পঞ্চমও হয়েছে মওদুদুর রহমান শুভর দল।  

হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেখানে বলেছেন, ‘আমাদের টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করবো। প্রয়োজন হলে বাইরে থেকে কোচ নিয়ে আসবো। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত। টেকনিক্যাল থেকে অনেক ফিজিক্যাল হয়ে ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। ’

বিশ্বকাপ নিয়ে নিজের আশার কথাও বলেছেন এভাবে, ‘আমাদের সেরা চেষ্টাটাই করবো। প্রথম বিশ্বকাপে শিরোপার আশা করাটা বেশি হয়ে যাবে। চেষ্টা করব যেন আস্তে আস্তে ভালো করতে পারি। প্রথমবারের মতো একটা পরীক্ষামূলক বিষয় হবে। দেখি যে ছেলেরা কেমন করে। আমরা নিজেদের সেরাটা দিয়ে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করবো।’

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের