ভারত ম্যাচে গোল করলেন বাংলাদেশের অর্পিতা, কিন্তু...

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:১৪

ওমানের মাসকটে নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের কাছে ১৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের খেলা হলেও খেলোয়াড়দের গড় বয়স ১৬। প্রথম ম্যাচে চীনের কাছে ১৯-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে হারের ব্যবধান কমানোর পাশাপাশি একটি গোল করেছে। অধিনায়ক অর্পিতা পাল প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। পুরো ম্যাচে বাংলাদেশের এটাই প্রাপ্তি। 

ম্যাচের  প্রথম ৮ মিনিট ভারতকে গোল করতে দেয়নি বাংলাদেশ। এরপর অবশ্য আর পোস্ট অক্ষত  রাখতে পারেনি। ভারত তিন গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পায়। প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল করে খেলায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয় বাংলাদেশ। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে ভারতের আধিপত্য ততই বেড়েছে। 

দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও দুই গোল করে। ৫-১ স্কোরলাইন নিয়ে দুই দল বিরতিতে ড্রেসিংরুমে যায়। ফিরে এসে তৃতীয় কোয়ার্টারে তিনটি ও শেষ কোয়ার্টারে পাঁচ গোল মিলিয়ে ভারত বিশাল জয় নিয়ে টার্ফ ছাড়ে। মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন অর্পিতারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম