প্রতিদ্বন্দ্বিতা গড়েও থাইদের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ২৩:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:১২

আগের দুই ম্যাচে শক্তিধর চীন ও ভারতের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। নারীদের জুনিয়র এশিয়া কাপে আজ গ্রুপের তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়েও হার এড়াতে পারেনি। থাইল্যান্ডের কাছে হেরেছে ২-১ গোলে।

মঙ্গলবার ওমানের মাসকটে ম্যাচের তিন মিনিটের সময় নো কিউ সুদারাত পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে থাইদের এগিয়ে নেন।

১২ মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। নাদিরা ইমা আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন।

৩১ মিনিটে থাইল্যান্ড আবারও এগিয়ে যায়। আক্রমণ থেকে নো কিউ সুদারাত গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেন।

বাকি সময় বাংলাদেশ চেষ্টা করেও হার এড়াতে পারেনি। লাল-সবুজ দলের অধিনায়ক অর্পিতা পাল সেরা উদীয়মান তারকা বিবেচিত হন এই ম্যাচে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি