পরিষ্কার হচ্ছে টার্ফ, খেলবে জিমিরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫১

স্থবিরতা কাটিয়ে হকিতে প্রাণ ফিরে আসছে। নতুন কমিটি এসে বিজয় দিবস হকি শুরু করতে যাচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে খেলবে ৬টি দল। তবে কোনও ক্লাব দল নেই। এর জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফ থেকে ধুলোর আস্তরণ পরিষ্কার করা হচ্ছে।

আজ রবিবার স্টেডিযামের সম্মেলন কক্ষে ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেছেন, ‘ভবিষ্যতে কোনও বিরতি ছাড়াই হকি চালাতে চাই এবং এটি সেই লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ। আমরা পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে আসার জন্য প্যারাগন গ্রুপকে ধন্যবাদ জানাই।’

পরিষ্কার হচ্ছে টার্ফ, খেলবে জিমিরাও

ছয় দলের মধ্যে অন্যতম প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াডদের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ দলটি । সাধারণ সম্পাদক জানান, ‘তারা (বাহিনীর বাইরে খেলোয়ারাড়রা) আমাদেরকে তাদের একটি দল হিসেবে খেলার জন্য অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে আমরা তাদের খেলার অনুমতি দিয়েছি, আমরা উদ্যোগটিকে স্বাগত জানাই। কারণ এটি  খেলোয়াড়দের মাঠে ফেরাবে। তবে ক্লাবগুলো প্রস্তুতির অভাবে এ টুর্নামেন্ট খেলতে পারছে না।’

আশার কথা এই টুর্নামেন্টে গত কমিটির অধীনে সাসপেন্ড হওয়া দেশের হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমি খেলছেন। তবে নৌবাহিনীর হয়ে। সেই সাসপেনশন বিজয় দিবস হকিতে কার্যকর থাকবে না বলে জানানো হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের