বিশ্বকাপে জায়গা করে নেওয়া খেলোয়াড়দেরকে অর্থ পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩

গত বছরের ডিসেম্বরে ওমানে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশে ফিরে মওদুদুরর রহমান শুভর দলকে সংবর্ধনা দিয়েছিল হকি ফেডারেশন। সেসময় অর্থ পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর শাহীন দ্বীপে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান কোচ-খেলোয়াড়দের হাতে সেই অর্থ তুলে দেন। 

খেলোয়াড়-কোচরা প্রত্যেকে ৫০ হাজার করে টাকা পেয়েছেন। সবমিলিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। যদিও দেশে ফেরার পর ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়ানো হয়েছে। অর্থ পুরস্কার পেয়ে খুশি দলের অন্যতম খেলোয়াড় রাকিবুল ইসলাম, ‘হকি খেলে আমরা এমনিতে তেমন কিছু পাই না। আজ পেয়ে অনেক খুশি। সামনের দিকে ভালো খেলতে তা অনুপ্রেরণা জোগাবে।’

শুধু ছেলেদের দল নয়, আজকের অনুষ্ঠানে মেয়েদের জুনিয়র এশিয়া কাপে অংশ নেওয়া দলকে দেওয়া হয়েছে ক্রেস্ট।

দলের কোচ শুভ জানিয়েছেন, ‘মাননীয় সভাপতি আমাদের নানানভাবে অনুপ্রেরণা দিয়েছেন। অর্থ পুরস্কার পেয়ে সবাই খুশি। ডিসেম্বরে জুনিয়র বিশ্বকাপের মূল পর্ব রয়েছে। তার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছেন সভাপতি মহোদয়। আমরা সেই অপেক্ষায় আছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি