জাপানকে স্বর্ণ জেতানো নেদারল্যান্ডসের কোচ আসছে বাংলাদেশে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ১৮:০৪আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:২৪

বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে । শনিবার সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র হয়েছে। বাংলাদেশ তাতে ‘এফ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ  কোরিয়া। 

এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। 

বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নিয়েছে গত ডিসেম্বর। ছয় মাস পেরিয়ে গেলেও এখনও অনুশীলন শুরু করতে পারেনি মওদুদুর রহমান শুভর শিষ্যরা। এ বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে শনিবার ফ্যালকন হলে বলেছেন, ‘২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে। ’ 

ডাচ কোচ সিগফ্রাইড অ্যাকম্যান (সামনে) হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, সবশেষ ওমান দলে কাজ করা ডাচ কোচ সিগফ্রাইড অ্যাকম্যানের বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

৬৬ বছর বয়সী কোচ ২০১৮ সালে জাপানকে এশিয়ান গেমসে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। দুই পক্ষের কথাবার্তা অনেক দূর অগ্রসর হলেও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এ নিয়ে নেদারল্যান্ডসের কোচের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে রাজি হননি। 

অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেছেন, ‘তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।’

এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল যুব এশিয়া কাপ খেলতে চীন যাচ্ছে আগামী পরশু দিন। এই উপলক্ষে শনিবার জার্সি উন্মোচন ও ফটো সেশন হয়েছে। এই দু'টি দলই বিকেএসপি নির্ভর। পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ ও নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু। দুই বিকেএসপির কোচের অধীনে প্রায় দুই মাস সেখানে অনুশীলন হয়েছে।দুই কোচই চীনে ইতিবাচক ফল করার ব্যাপারে আশাবাদী। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের