১০ গোলের সেমিফাইনালে লড়াই করে জাপানের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৫, ১৯:৫৯আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০:০৫

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। শুক্রবার সেমিফাইনালে দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হার মেনেছে তারা। 

১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৬-৪ গোলে জিতে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিয়েছে জাপান। অথচ প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পরের দুই কোয়ার্টারেও আশা বাঁচিয়ে রাখে তারা। কিন্তু শেষ কোয়ার্টারে ছন্দ হারিয়ে বিদায় নিলো বাংলাদেশ।

চীনের দাঝুতে এখন বাংলাদেশ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেনের গোলে প্রথম কোয়ার্টার বাংলাদেশ এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দিয়ে সমতা ফেরায় জাপান। পরে মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইউমা ফুজিওরা স্কোর সমান করেন। ৪৭ মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও বাড়ে।

কিন্তু ৫১ মিনিটে সাসাকি জাপানকে সমতা ফেরানোর পর ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরে আরও দুই গোল হজম করে হারতে হয় তাদের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে