দক্ষিণ  কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭

এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। সোমবার ভারতের বিহারে রাজগিরে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে রেজাউর করিম বাবুর দল। 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কোরিয়ার। ৯ ও ১১ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে ফিল্ড ও পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে শুরুতেই এগিয়ে যায় কোরিয়া। মিনিট পাঁচেক পর ফিল্ড থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান লি সিওং গো। ২২ মিনিটে ওহ সিয়ংয়ের গোলে ব্যবধান ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া। ঠিক পর মুহূর্তেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান সোহানুর রহমান সবুজ। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে ইয়াং জিহুন গোল করলে বাংলাদেশের হারের ব্যবধান বাড়ে ৫-১ গোলে। 

এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য লড়বে লাল-সবুজরা।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী