বিশ্বকাপ হকিতে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশ নিতে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। অনূর্ধ্ব ২১ বয়সীদের বিশ্বকাপের আসরে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে।

২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’–গ্রুপে। সেখানে প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

যুব বিশ্বকাপ হকিতে লড়াকু নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক মেহরাব হাসান সামিন। তিনি বলেছেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আমরা এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’

হকি দলের অন্যতম সদস্য মো. মেহেদী হাসান দলের সঙ্গে যাননি। গতকাল তার ডেঙ্গু ধরা পড়ায় বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী