আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

অনবদ্য নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন আমিরুল ইসলাম। চলতি টুর্নামেন্টে তিনবার হ্যাটট্রিক করেছেন। শনিবার স্থান নির্ধারণী আরেকটি ম্যাচে চতুর্থ হ্যাটট্রিকেরও দেখা পেয়েছেন তিনি। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হয়ে ওঠা আমিরুলের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে ৫-৩ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। 

ভারতের মাদুরাইতে শুরুটা ছিল দক্ষিণ কোরিয়ার। ১০ ও ২০ মিনিটে জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। দুটিই করেছেন লি মিনহিয়োক। প্রথমটি আক্রমণ, পরেরটি পেনাল্টি কর্নার থেকে। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। টানা তিনটি গোল করে বাংলাদেশ এগিয়ে যায়। হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। ২১,২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আসে গোলগুলো। 

৫২ মিনিটে বাংলাদেশস্কোর ৪-২ করে। ওবায়দুল জয় আক্রমণ থেকে দলের হয়ে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে দক্ষিণ কোরিয়া ব্যবধান কমিয়ে আনে। লি মিনহিয়োক পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোর দাঁড়ায় ৪-৩ এ। ৬০ মিনিটে রকিবুল হাসান দলের হয়ে ষষ্ঠ গোল পান। এতে ৫-৩ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে