‘বিশ্বকাপে বাংলাদেশের অর্জনটা ধরে রাখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪

ভারতের চেন্নাই ও মাদুরাইতে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে আশাজাগানিয়া পারফরম্যান্স করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া- ফ্রান্সের মতো দলের সঙ্গে লড়াই করেছে। দক্ষিণ কোরিয়া- অস্ট্রিয়াকে হারিয়ে চমকও দেখিয়েছে। ১৭তম হয়ে জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। হকিতে এমন সাফল্যের পর সংশ্লিষ্টরা এমন অর্জনকে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। 

বিশ্বকাপে বাংলাদেশ শুধু সাফল্য-ই পায়নি। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ৫ হ্যাটট্রিক সহ ১৮ গোল করে  সর্বোচ্চ তালিকায় নাম উঠিয়েছেন। এককভাবে সেরা গোলদাতা  হকির নতুন পোস্টারবয় ২০ বছর বয়সী খেলোয়াড়। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি নিজে চেন্নাইতে গিয়ে দলের খেলা দেখেছি। ওরা দারুণ পারফর্ম করেছে। অস্ট্রেলিয়া কিংবা ফ্রান্স সবার সঙ্গে চোখে চোখ রেখে খেলেছে। হকিতে নতুন করে জাগরণ হয়েছে৷ বিশ্বকাপে বাংলাদেশের অর্জনটা ধরে রাখতে হবে। ঘরোয়া হকি সহ সারাদেশে চর্চা প্রয়োজন। এরজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আর একটা বিষয় সরকারের উচিত খেলোয়াড়দের ভালো  পুরস্কার দেওয়া। কারণ ওরা বিশ্বকাপে সাফল্য পেয়েছে। এমনটা সবসময় হয় না।’

সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেছেন, ‘আন্তর্জাতিক এই দলটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। তা না হলে কোনও না কোনওভাবে সবাই হারিয়ে যাবে। ফেডারেশন ও সরকারের উচিত দুই, তিন অথবা চার বছরের পরিকল্পনা হাতে নেওয়া। সঙ্গে ভালো একজন বিদেশি কোচকেও লম্বা সময়ের জন্য রাখা উচিত।’

জাতীয় দলের ফরোয়ার্ড মইনুল ইসলাম কৌশিকের আহবান, ‘মাঠে নিয়মিত খেলা থাকতে হবে। ঢাকা লিগ আর ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের মাধ্যমে এই সময়টায় হকিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এখন উদ্যোগ না নিলে আমাদের সব সাফল্য আর সম্ভাবনাগুলো শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। হকির পুনরুজ্জীবনের এটাই সঠিক সময়—সুযোগটা হাতছাড়া করা উচিত নয়।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি