হংকং চায়নাকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯

আগের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তাতে এশিয়ান গেমস হকিতে জায়গা করে নেওয়া শঙ্কার  মধ্যে পড়ে যায়। আজ বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য কোনও ভুল হয়নি। শেষ সেই সুযোগে টাইব্রেকারে ৩-২ গোলে হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। 

অবশ্য হংকং চায়নাও ছেড়ে কথা বলেনি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে শেষ হাসি হেসেছে। এর আগে নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচটি ৪-৪ গোলে অমীমাংসিত ছিল।

থাইল্যান্ডের ব্যাংককে আজ ম্যাচের শুরু তে বাংলাদেশ ২ গোলে এগিয়ে যায়।  ৪  মিনিটে বাংলাদেশ প্রথম লিড নেয়৷  রকিবুল হাসান আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরের মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে দলকে বড় ব্যবধানে এগিয়ে থাকার স্বপ্ন দেখান। কিন্তু দুই গোলে পিছিয়ে থেকেও পরের মিনিটে হংকং চায়না ম্যাচে ফিরে আসে। পাক কো পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ করেন।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে হংকং সমতায় ফিরে।  ৩২ মিনিটে ইশতিয়াক আহমেদ পেনাল্টি কর্নার থেকেই স্কোর লাইন ২-২ করেন। ৪২ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৩-২ এ এগিয়ে নেন। ৪৬ মিনিটে হংকং সমতায় ফিরে। কুলদ্বীপ সিং আক্রমণ থেকে ৩-৩ করেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু সেটা স্থায়ী হয়নি। একই মিনিটে হংকং গোল করে সমতা আনে। ৪-৪ স্কোরলাইন  হওয়ার পর শুরু হয় টাইব্রেকারের লড়াই। 

সেখানে শেষ হিটে ফজলে রাব্বি গোল করে বাংলাদেশকে জয় এনে দেন। এখন সেরা ছয় দলের মধ্যে থেকে লাল সবুজ দল জাপানের এশিয়ান গেমসে খেলবে। তার আগে এখন এশিয়ান গেমস বাছাইয়ে ব্যাংককে বাংলাদেশকে পঞ্চম ও ষষ্ঠ স্হান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু