এবার নারী হকি দলের সামনে এশিয়ান গেমসের বাছাই চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ এপ্রিল ২০২৬, ২০:১০আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০:১০

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস। বাংলাদেশ পুরুষ হকি এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে। এবার নারী হকি দলের সামনে বাছাই পর্বের বাধা পার হওয়ার চ্যালেঞ্জ।

গত কয়েক বছর জুনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম সিনিয়র দলের এশিয়ান গেমসের বাছাই দিয়ে শুরু হবে নারী হকির যাত্রা।

২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় ৮ দেশ নিয়ে হবে বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্টই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ জাতীয় নারী হকি দলের হেড কোচ জাহিদ হোসেন রাজু এশিয়ান গেমসের মূল পর্বে খেলার আশা জানিয়ে বলেছেন, ‘আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ। উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আশা করছি। এই দুই ম্যাচে ইতিবাচক ফলাফল পেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলতে পারবো। সেক্ষেত্রে নারী হকির জন্য হবে বড় মাইলফলক।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু