বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল প্রথমবার ইউরোপে খেলতে পেরে উচ্ছ্বসিত, আছে আক্ষেপও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ এপ্রিল ২০২৬, ১৬:২৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:২৮

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে ১৮ গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তরুণ ড্র্যাগ-ফ্লিকার আমিরুল ইসলাম। ৫ ম্যাচে ৪টি হ্যাট্রিক করেছিলেন তিনি। সেই অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ইউরোপের লিগে খেলার ডাক পেলেন এই উদীয়মান তারকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জার্মানির বুন্দেস লিগা-২ এ খেলার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আমিরুলসহ বাংলাদেশের ১০ জন হকি খেলোয়াড়।  

ইউরোপের পথে একঝাঁক তারকা 

দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে একসঙ্গে এত বেশি সংখ্যক খেলোয়াড় জার্মানির লিগে খেলার সুযোগ পাচ্ছেন। আগামী দুই মাস তারা সেখানে অনুশীলনের পাশাপাশি বনের টিএইচভি ও এইচটিসি ক্লাবের হয়ে মাঠে নামবেন।

এই ১০ জনের প্রতিনিধি দলে আমিরুল ইসলাম ছাড়াও রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা মুখ— দ্বীন ইসলাম ইমন, রোমান সরকার, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, ইমরান পিন্টু ও আশরাফুল ইসলাম। 

কোচদের সঙ্গে দ্বীন ইসলাম ইমন (সংগৃহীত ছবি)

রোমাঞ্চিত আমিরুল, অভিজ্ঞ রোমান 

প্রথমবার ইউরোপের লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “প্রথমবার দেশের বাইরে লিগ খেলতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। আশা করছি ওখানে অনেক নতুন কিছু শিখতে পারবো।” 

অপরদিকে এর আগেও জার্মানিতে খেলার অভিজ্ঞতা থাকা রোমান সরকার বলেন, “ওখানকার সবকিছু অত্যন্ত উন্নতমানের। খেলার পাশাপাশি আমাদের অনেক কিছু শেখার আছে। এই সময়ে বসে না থেকে প্রতিযোগিতামূলক খেলার মধ্যে থাকাটা সবার জন্যই ইতিবাচক।” 

লিগ নিয়ে আক্ষেপ ও চ্যালেঞ্জ

ইউরোপে খেলার সুযোগ আসলেও দেশের ঘরোয়া লিগ নিয়ে আক্ষেপ ঝরেছে ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের কণ্ঠে। তিনি বলেন, “ইউরোপে খেলা আমাদের জন্য বড় সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের লিগ অনিয়মিত। ইউরোপ থেকে ফিরে এসে কোথায় খেলবো, তা জানি না।” 

জার্মান লিগের মান নিয়ে তিনি আরও যোগ করেন, “লিগ-২ এর ক্লাবগুলোতে আমাদের সমমানের বা তার চেয়েও উন্নত অ্যাথলেটরা রয়েছেন। সেখানে আমাদের আগে থেকেই সুনাম থাকায় নিয়মিত আমন্ত্রণ আসে। আমরাও চেষ্টা করি নিজেদের সেরাটা দিয়ে সেই মান ধরে রাখতে।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু