জাপানের টুর্নামেন্টের জন্য ইপিলিয়ন গ্রুপ দিচ্ছে  ১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ১৯:০৪আপডেট : ০৩ মে ২০২৬, ১৯:০৪

বাংলাদেশ হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে ইপিলিয়ন গ্রুপ ও  তাদের ব্র্যান্ড সেইলর আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ও পুরুষ হকি দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। টুর্নামেন্টটি জাপানে চলতি বছর ২৯ মে থেকে ৬ জুন অনুষ্ঠিত হবে।

এই অংশগ্রহণকে সফল করতে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট ১ কোটি টাকা হকি ফেডারেশনকে আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-সম্পর্কিত অন্যান্য ব্যয়।

এই উদ্যোগের মাধ্যমে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর দেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশ, জাতীয় ক্রীড়াঙ্গনের অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। নারী ও পুরুষ উভয় অনূর্ধ্ব-১৮ দলকে সমানভাবে সহায়তার মাধ্যমে এই অংশীদারিত্ব তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও জাতীয় গৌরবকে আরও উজ্জীবিত করবে।

স্পন্সরশিপের অংশ হিসেবে ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্রাভেল পোলো ও টি-শার্টের সামনে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো প্রদর্শিত হবে। পাশাপাশি ব্যানার, ব্যাকড্রপ, প্রচারণা সামগ্রী, প্রেস রিলিজ, সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও এই অংশীদারিত্বের ব্র্যান্ডিং থাকবে।

এ প্রসঙ্গে সেইলর-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল(অব.) রিয়াজুল হাসান বলেছেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দলের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইপিলিয়ন গ্রুপ ও সেইলরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই সহায়তা দলের প্রস্তুতি, অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু