কেন জিমিকে বাংলাদেশের ‘মেসি’ বললেন জার্মান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৪:২০আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৪:২০

লিওনেল মেসি ও রাসেল মাহমুদ জিমির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। দুজনেরই বয়স ৩৯ বছর। পাশাপাশি দুজনই নিজ নিজ দলের অন্যতম ভরসার নাম। তাই হয়তো জার্মান কোচ গেরহার্ড পিটার জিমিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

জিমিকে নিয়ে গেরহার্ড বলেছেন, ‘‘তরুণ বয়স থেকে ওকে আমি দেখেছি। আমার কোচিং ক্যারিয়ারে দুজন 'ভেরি ডিফিকাল্ট' খেলোয়াড়কে দেখেছি। একজন ভারতের ধনরাজ পিল্লাই, অন্যজন জিমি। পিল্লাই মোর অ্যারোগেন্ট দ্যান জিমি। ২০০৪ অলিম্পিকে আমি ভারতের কোচ ছিলাম। একদিন আমি হাফটাইমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি, সে তখন ফোনে কথা বলছে। আমি বলছি, 'ধনরাজ, এটা তুমি করতে পারো না।’’

জিমির মাঠের নৈপুণ্য ও প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে গেরহার্ড বলেন, ‘জিমি বাংলাদেশের হকির প্রিন্স। বাংলাদেশের হকির মেসিও। সে এমন একজন, যে ম্যাচের কিছু বিশেষ মুহূর্ত তৈরির ক্ষমতা রাখে। আপনার কোনো দরকার নেই সে ৬০ মিনিট একই ছন্দে খেলবে। সে দু–তিন মিনিট ঝলক দেখিয়েই ম্যাচ বদলাতে পারে।’

গেরহার্ডের প্রশংসায় আবেগাপ্লুত জিমিও। তিনি বলেছেন, ‘আমাকে বয়সের কারণে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এবার আমাকে ফেরানো হয়েছে। ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, ডাবল সেঞ্চুরি হতে ৬টি বাকি। কোচ চূড়ান্ত দলে রাখলে চেষ্টা করবো ২০০ ম্যাচ খেলার লক্ষ্য পূরণের।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক