প্রস্তুতি ম্যাচে জাতীয় হকি দলের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৯:২৭আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৯:২৭

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দল সোমবারও প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে অনূর্ধ্ব-২০ দলকে ৭-১ গোলে হারিয়েছে জিমি-আশরাফুলরা।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড। অনুশীলনে যা শেখানো হয়েছে সেভাবে মাঠে খেলতে পারায় খুশি কোচ। তবে এই জয়েই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তিনি। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে পিটার গেরহার্ড বলেন,  ‘আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না, আমাদের এখনও অনেক কাজ বাকি। তবে আজ ছেলেদের পারফরম্যান্স দেখে আমি কিছুটা বিস্মিত ও অভিভূত হয়েছি। তারা মাঠে কিছু চমৎকার মুভমেন্ট দেখিয়েছে। আমরা অনুশীলনে যা যা নিয়ে আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিসে যা করেছিলাম, তারা আজ ঠিক সেটাই ম্যাচে করে দেখিয়েছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

জাতীয় দলের বর্তমান স্কোয়াডের প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় যা বলে এসেছি, এই দলটিতে প্রচুর প্রতিভা রয়েছে। এদের বিশেষত্ব হলো, আপনি তাদের যা বলবেন বা অনুশীলনে যা করাবেন, তারা খুব দ্রুত তা আয়ত্ত করে ম্যাচে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু এর মধ্যেও আমাদের কিছু জায়গায় এখনও ঘাটতি ও সমস্যা রয়েছে, যা নিয়ে আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।’

সামনে এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে কোচ সতর্কবার্তা উচ্চারণ করেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আসল লক্ষ্য হলো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি। আজ আমরা যাদের সাথে খেলেছি, কোরিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উচ্চ শক্তিশালী দল। তাই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তবে বর্তমান মুহূর্তে দল যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তা নিয়ে আমি সামগ্রিকভাবে খুশি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ফিফা সভাপতি! 
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ফিফা সভাপতি! 
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা 
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে