জাইলস বনেটের সঙ্গে চুক্তি, ঢাকায় ৫ দেশ নিয়ে হকি টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ আগস্ট ২০২৬, ২০:২২ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:০৪

বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন ইশতিয়াক সাদেক। এছাড়া আজ (৫ আগস্ট) একই দিনে দক্ষিণ আফ্রিকার কোচ জাইলস বনেটের সঙ্গে চুক্তিও হয়েছে।

ক্লাব পরিদর্শনকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দেশের হকির সামগ্রিক উন্নয়ন, নিয়মিত ঘরোয়া লিগ আয়োজন এবং নতুন তরুণ খেলোয়াড় তৈরির পাশাপাশি ডিসেম্বরে ঢাকায় ৫ জাতি টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বিএইচএফ এর নতুন সাধারণ সম্পাদক।

দেশের হকিকে এগিয়ে নিতে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে ইশতিয়াক সাদেক বলেন, ‘‘চলতি বছরের ডিসেম্বরেই ঢাকায় আন্তর্জাতিক হকির একটি বড় আসর বসতে পারে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে বিএইচএফ সভাপতির সাম্প্রতিক সাক্ষাতে '৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট' নিয়ে আলোচনা হয়েছে।’’

তিরি আরও বলেন, ‘‘বিষয়টি একদম প্রাথমিক পর্যায়ে থাকলেও আপনাদের জানিয়ে রাখি—সম্প্রতি ওমানে আমাদের ফেডারেশন সভাপতি এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ভালো  আলোচনা হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের শুরুতেই ঢাকায় একটি ৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হতে যাচ্ছে। এ বিষয়ে তার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। খুব শিগগিরই আপনারা ভালো একটি খবর পাবেন।’’

এদিকে  হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত হকি কোচ জাইলস বনেটের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।

অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ  এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত জাইলস বনেট বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

/টিএ/এনআই/
সম্পর্কিত
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মোহামেডান-কিংসের জয়ে গোল পেলেন দিয়াবাতে রবসন
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি