হকি দলের মিশন চায়না: জার্সি ও স্পন্সর পরিচিতি অনুষ্ঠানে বিশ্বকাপ স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ২২:৫৪আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:৫৪

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী জুনিয়র জাতীয় হকি দলের অফিশিয়াল সেন্ড অফ (বিদায় সংবর্ধনা) ও পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ‘জুনিয়র এশিয়া কাপ ২০২৬’ (চায়না)-এ অংশ নিতে যাওয়া তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি স্পন্সরদের সঙ্গে চুক্তি সম্পন্ন করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘ওয়ান টিম, ওয়ান ড্রিম, ওয়ান বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হকির ঐতিহ্য ও খেলোয়াড়দের মাঠের প্রস্তুতি তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হকি ফেডারেশনের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় তিনটি প্রতিষ্ঠানের অফিশিয়াল চুক্তি স্বাক্ষর। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আমিন আকবর, আমিশে জুয়েলারির ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী এবং এইচ এইচ ডেভেলপারসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাইমুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক।

এরপর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ জাতীয় হকি দলের স্কোয়াড ও খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় গ্রুপ ফটো সেশনও হয়। স্পন্সরদের উপস্থিতিতে উন্মোচন করা হয় দলের অফিশিয়াল জার্সি। নারী ও পুরুষ দলের অধিনায়কদ্বয়ের হাতে জার্সি তুলে দেওয়ার পর খেলোয়াড়রা দেশের মর্যাদা রক্ষায় নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার করেন। পরে অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

এশিয়ান কাপের প্রস্তুতি নিতে গত কয়েক সপ্তাহে সিনিয়র দলের সঙ্গে নয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ছেলেদের অনূর্ধ্ব-২০ হকি দল। বড়দের সঙ্গে খেলার এই আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ খেলতে গতকাল চীন গেছে জুনিয়ররা। তাদের সঙ্গী হয়েছে মেয়েদের জুনিয়র দলও।

জুনিয়র এশিয়া কাপের পুল ‘বি’-তে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান, স্বাগতিক চীন ও কাজাখস্তান। চীনের মোচিতে আগামী ৪ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ৪ সেপ্টেম্বর চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ৬, ৮ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে মালয়েশিয়া, কাজাখস্তান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

২০ দলের জুনিয়র এশিয়া কাপে অন্তত ষষ্ঠ স্থান অর্জন করতে পারলেই জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। গত বছর ভারতে হওয়া জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ। এবার তাই সেরা ছয়ে থেকে সেই লক্ষ্য অর্জন করতে চান যুবারা।

দলের অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ‘প্রথমত আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ কোয়ালিফাই করা। আমরা গতবার বিশ্বকাপে খেলেছি এবং ১৭তম হয়েছিলাম। এবার আমাদের সেই জায়গাটা ধরে রাখতে হবে এবং আরও উন্নতি করতে হবে।’

এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা খেলবে চ্যালেঞ্জার পুলে। প্রতিপক্ষ চাইনিজ তাইপে, পাকিস্তান, কাজাখস্তান ও হংকং। এলিট পুলেও আছে আরও পাঁচ দল। দুই পুলের সেরা ছয় দল পৌঁছে যাবে বিশ্বকাপে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুম ঠেকাতে মৃত্যুদণ্ড-ক্ষতিপূরণ, ‘স্বাধীন তদন্ত’ নিয়ে উদ্বেগ
গুম ঠেকাতে মৃত্যুদণ্ড-ক্ষতিপূরণ, ‘স্বাধীন তদন্ত’ নিয়ে উদ্বেগ
ফের বিতর্কে কুশাখালী যুবদল, ১৮ নেতার পদত্যাগ
ফের বিতর্কে কুশাখালী যুবদল, ১৮ নেতার পদত্যাগ
বিদ্যুতের ঘাটতি ছাড়ালো সাড়ে ৩ হাজার মেগাওয়াট, ভয়াবহ লোডশেডিং
বিদ্যুতের ঘাটতি ছাড়ালো সাড়ে ৩ হাজার মেগাওয়াট, ভয়াবহ লোডশেডিং
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক