চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৪

জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানও পাত্তা পায়নি। রিয়া-কণারা তাদের হারিয়েছে ৫-১ গোলে।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর রক্ষণ শক্ত করে পাকিস্তান। কিন্তু তাতেও বাংলাদেশের আক্রমণ থামেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন।

৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ দেন সারিকা। এক গোল হজম করেও ছন্দ হারায়নি বাংলাদেশ। ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ।

৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের ব্যবধান ৫-১ করেন আইরিন আক্তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’