‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ এলাকাবাসীর উদ্দেশ্য এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

মির্জা ফখরুল ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার লাইন, “মোর নাম এই বলে খ্যাতো হোক, আমি তোমাদেরই লোক।”

এর আগে আজ রবিবার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন ও নাগরিক সংবর্ধনা কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সার্কিট হাউসে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।

জানা গেছে, এই সফরে মা–বাবার কবর জিয়ারত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

/এএইচএস/এম/
সম্পর্কিত
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বশেষ খবর
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’