পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১০:২২ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১০:২২

যুক্তরাজ্য থেকে পরিবারকে না জানিয়ে কয়েক মাস আগে ভারতে ফেরা ৩৪ বছর বয়সী এক নারীকে পুনের একটি ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। খাবার ডেলিভারির লেনদেনের সূত্রে তার দেশে থাকার বিষয়টি পরিবারের নজরে আসার কয়েক দিন পর এ ঘটনা ঘটে।

মৃতের নাম মুগ্ধা দেশমুখ। তিনি ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা। গত বছরের জুলাইয়ে এমবিএ করতে যুক্তরাজ্যে যান। সেখানে একা থাকতেন এবং খণ্ডকালীন কাজ করতেন।

পুলিশ জানায়, ফোন ও মেসেজের মাধ্যমে মুগ্ধার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল। তবে ২৪ অক্টোবর তিনি পরিবারের কারও সাড়া দিচ্ছিলেন না, পরে তার ফোনও বন্ধ হয়ে যায়। উদ্বিগ্ন হয়ে বাবা-মা লন্ডনে থাকা তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধু জানান, ২২ অক্টোবর মেসেজে মুগ্ধার সঙ্গে তার শেষবার কথা হয়েছিল। এরপর তিনি লন্ডন পুলিশের কাছে গিয়ে মুগ্ধার নিখোঁজ হওয়ার খবর জানান। কিন্তু পুলিশ জানায়, আগস্টের শেষ দিকেই মুগ্ধা যুক্তরাজ্য ছেড়ে গেছেন।

মুগ্ধার পরিবার তাকে খুঁজে পেতে ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় হাইকমিশনের সহায়তা চায়। তার বাবা ব্যাংক বিবরণী পরীক্ষা করে দেখেন, ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে খাবার ডেলিভারির অনেক লেনদেন হয়েছে। এর কিছু হয়েছে ছত্রপতি সম্ভাজিনগরের ওসমানপুরা এলাকা থেকে। এতে পরিবার ধারণা করে, তিনি ভারতেই আছেন।

পুলিশ তদন্ত শুরু করে মুগ্ধার অবস্থান শনাক্ত করে পুনের গাহুঞ্জের লোধা বেলমন্ডো কমপ্লেক্সে। ফ্ল্যাটে পৌঁছে তারা তাকে মৃত অবস্থায় পান। পিম্পরি চিঞ্চওয়াড়ের শিরগাঁও থানার সিনিয়র ইন্সপেক্টর দেবেন্দ্র চাভান বলেন, ছত্রপতি সম্ভাজিনগর পুলিশ মুগ্ধার অবস্থান গাহুঞ্জের লোধা বেলমন্ডো কমপ্লেক্সে শনাক্ত করে। যে ফ্ল্যাটে তিনি থাকতেন, আমরা সেখানে পৌঁছাই। চাবি মিস্ত্রির সহায়তায় ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাই।

পুলিশ জানায়, মুগ্ধার শরীরে আঘাতের কোনও দৃশ্যমান চিহ্ন ছিল না। তদন্তে জানা গেছে, এপ্রিলে মুগ্ধা ফ্ল্যাটটি ভাড়া নিলেও সেখানে থাকা শুরু করেন আগস্টে। কর্মকর্তারা জানান, ঘটনার তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোরালো হচ্ছে আন্দোলন
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
সর্বশেষ খবর
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা, বন্ধু দীপ গ্রেফতার
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা, বন্ধু দীপ গ্রেফতার
এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত, এই হলো তাদের ঈমান: রাশেদ খাঁন
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত, এই হলো তাদের ঈমান: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?