জাপানের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থামলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৮

চীনের মোকি শহরে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের মেয়েরা।

গ্রুপ পর্বে (চ্যালেঞ্জার পুল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালেও জাপানের বিপক্ষে দারুণ লড়াই করেছে তারা। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

অবশ্য টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান এখনই শেষ হচ্ছে না। আগামী পরশু ১২ সেপ্টেম্বর নিজেদের শেষ স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া।

ওই ম্যাচে জিতলে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করবে বাংলাদেশ। আর হারলে ষষ্ঠ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হবে লাল-সবুজের মেয়েদের। তবে বাংলাদেশের হেড কোচ আরিফ আলী এখনও বিশ্বকাপের স্বপ্ন দেখছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
সরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর