চীনের বিপক্ষে উড়ে গেলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৪

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মেয়েদের শুরুটা ভালো হয়নি। পুল ‘এ’-এর ম্যাচে রবিবার চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই চতুর্থ মিনিটে ঝং জিয়াকির গোলে এগিয়ে যায় চীন। এরপর ১২ ও ১৮ মিনিটে চেন ইয়াং দুটি গোল করেন। ১৩ মিনিটে লি হংয়ের গোলে ব্যবধান আরও বাড়ে। একই মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ঝং জিয়াকি। প্রথম কোয়ার্টারেই চীন এগিয়ে যায় ৪–০ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ঝাং ইং গোল করেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোলটি করেন ঝং জিয়াকি। ৩২ মিনিটে ফিল্ড গোল করেন মা নিং। তাতে বিরতিতে ৭–০ ব্যবধানে এগিয়ে থাকে চীন।

বিরতির পরও একই চিত্র। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়াং লিউর গোলে চীনের লিড দাঁড়ায় ৮–০। ৩৮ মিনিটে জু মেইরং গোল করলে ব্যবধান হয় ১০–০। এরপর ৪১ মিনিটে চেন ই গোল করে ব্যবধান আরও বাড়ান।

শেষ কোয়ার্টারে চীনের হয়ে আরও দুটি গোল করেন জু মেইরং ও চেন ই। ৫১ ও ৫৭ মিনিটের ওই দুই গোলেই ১৩–০ ব্যবধানের জয় নিশ্চিত করে চীন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
যুক্তরাষ্ট্রের ভিসায় অনলাইন পরিচয় যাচাই বাড়ছে, বাংলাদেশিদের যা জানা জরুরি
যুক্তরাষ্ট্রের ভিসায় অনলাইন পরিচয় যাচাই বাড়ছে, বাংলাদেশিদের যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের