৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। 

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটে চাইনিজ তাইপের হয়ে গোল করেন হুয়াং ইউ-টিং। তবে দ্রুতই ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশের মেয়েরা। ১৯ মিনিটে কনা আক্তার গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। এরপর ২৪ মিনিটে আবারও গোল করেন কনা। তাতে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের বাকি সময়ে আর কোনও গোল হয়নি। এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৪৫ মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এর চার মিনিট পর, আবারও গোল করে চাইনিজ তাইপে। হুয়াং ইউ-টিংয়ের দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাইনিজ তাইপে।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি চতুর্থ হার। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল দলটি।

পাঁচ ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ নারী হকি দল।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
এশিয়ান গেমস ক্রিকেটে শেষ আটে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ 
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
সর্বশেষ খবর
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
আমি বকরুদ্ধ: তাসনিম জারা
আমি বকরুদ্ধ: তাসনিম জারা
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র