মুস্তাফিজে অভিভূত মুরালিধরন

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৬, ১২:২১আপডেট : ০৩ মে ২০১৬, ১৩:০০

মুস্তাফিজে অভিভূত মুরালিধরন প্রথমবারের মতো আইপিএল-এ খেলতে গিয়ে একের পর এক চমক দেখিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার ‘কৌশলী’ বোলিং প্রতি ম্যাচেই কোনও না কোনওভাবে এগিয়ে নিয়েছে ডেভিড ওয়ার্নারদের।
সাত ম্যাচে আট উইকেট নেওয়ার সঙ্গে একবার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ। স্বাভাবিকভাবেই তাই মুস্তাফিজের বোলিংয়ে অভিভূত সাবেক লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'মুস্তাফিজ এমন একজন বোলার যে সানরাইজার্সের হয়ে তার অপার সম্ভাবনার কথা জানান দিয়েছে। সে শুধু বাংলাদেশ ক্রিকেটের নয় সাইরাইজার্সের সবচেয়ে বড় সম্পদ।'

তিনি আরও বলেন, 'যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে মুস্তাফিজের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ একটি ক্যারিয়ার অপেক্ষা করছে।' আইপিএল-এ সাত ম্যাচের ৪টি জিতে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে হায়দরাবাদ। আইপিএল-এ সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম