তিন দানবের ব্যাটে বেঙ্গালুরুর জয়

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৬, ২৩:৫৩আপডেট : ১৭ মে ২০১৬, ০০:০৩

কোহলি-গেইল-ভিলিয়ার্সের সোমবার রাতে আইপিএল-এর খেলায় কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে শেষ চারের রেসে টিকে রইলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। তিন ব্যাটিং দানব গেইল-কোহলি-ভিলিয়ার্সের দুর্দান্ত পারফরম্যান্সে  ৮ বল ও ৯ উইকেট হাতে রেখে কলকাতার দেওয়া ১৮৪ রানের টার্গেটে পৌঁছে যায় বেঙ্গালুরু।

৩১ বলে ৪৯ রান করেন ক্রিস গেইল। ৫১ বলে অপরাজিত ৭৫ রান করেছেন বিরাট কোহলি। ৩১ বলে অপরাজিত ৫৯ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ১৪ রানের মাথায় রবিন উথাপ্পাকে (২) হারিয়ে বিপদে পড়ে কেকেআর। তবে গৌতম গম্ভীর আর মনীষ পাণ্ডের ৭৬ রানের জুটির ওপর ভর করে বড় স্কোরের ইঙ্গিত দেয় তারা। ৩৪ বলে ৫১ রান করে আউট হন গম্ভীর। ৭টি বাউন্ডারির মার ছিল তার ইনিংসে। ৩৫ বলে ৫০ রান করে আউট হন মনীষ পাণ্ডে। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

ইউসুফ পাঠান আউট হন ৬ রানে। তবে শেষ দিকে আন্দ্রে রাসেল আর সাকিব আল হাসান ঝড় তোলেন। ১৯ বলে ৩৯ রান করেন রাসেল। ২টি বাউন্ডারির সঙ্গে মারেন ৩টি ছক্কার মার। আর সাকিব আল হাসান করেন ১১ বলে ১৮ রান। ১টি বাউন্ডারির সঙ্গে মারেন ১টি ছক্কার মার। ২ উইকেট নেন শ্রীনাথ অরবিন্দ। ১টি করে উইকেট নেন ইকবাল আবদুল্লাহ এবং ইয়ুজবেন্দ্র চাহাল।

১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন কোহলি-গেইল। ৭.৩ ওভারে তারা ৭১ রানের জুটি গড়েন। ৩১ বলে ৪৯ রান করে আউট হন ক্রিস গেইল। এরপর বাকি পথটুকু ক্রিজে কাটিয়ে দেন কোহলি ও ভিলিয়ার্স। ৫১ বলে অপরাজিত ৭৫ রান করেছেন বিরাট কোহলি। ৩১ বলে অপরাজিত ৫৯ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। এদিন সাকিব ৪ ওভার বল করে ৩৯ রান দিয়েছেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম