মুস্তাফিজের ভক্তদের জন্য কড়াকড়ি!

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৪:১৮আপডেট : ০৪ জুন ২০১৬, ১৪:২২

মুস্তাফিজের ভক্তদের জন্য কড়াকড়ি!আইপিএল- মিশন শেষে বর্তমানে সাতক্ষীরায় ছুটি কাটাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু সেখানে গিয়েও শান্তি পাচ্ছেন না। ক্লান্তি থাকার পরেও ভক্তদের নানা আবদার মেটাচ্ছেন। আর সেই মুস্তাফিজের বিশ্রামের কথা ভেবেই তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন!
মুস্তাফিজের সঙ্গে দেখা করার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে। যেখানে সকালে সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকালে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার সঙ্গে দেখা করা ও ছবি উঠানো যাবে বলে জানিয়েছে প্রশাসন।

এ প্রসঙ্গে কালীগঞ্জ উপজেলার তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, ‘এবার মুস্তাফিজ বাড়িতে আসার পর নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। যেখানেই যাচ্ছে কিছু সময়ের মধ্যে কয়েক’শ মানুষ তাকে ঘিরে ধরছে। মুস্তাফিজ যাতে বাড়িতে নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারেন, সে জন্য তার সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তার জন্য তাদের বাড়িতে সব সময় দুজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মুস্তাফিজের মেজ ভাই জাকির হোসেন জানান, ‘অন্যান্যবার মুস্তাফিজ বাড়িতে আসলেও মানুষ আসতো; তবে এবারের মতো নয়। এবার মুস্তাফিজ আইপিএল থেকে ফেরার পর সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। শুধুমাত্র মুস্তাফিজের সঙ্গে দেখা করতে ও ছবি তুলতে। এতে করে সে বিশ্রাম নিতে পারছে না। এই কয়দিনে অনেক আত্মীয়-স্বজন এসেছেন আমাদের বাড়িতে। তাই স্থানীয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে মুস্তাফিজের সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকাড়ি আরোপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল জেলা প্রশাসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  আমাদের বাড়িতে এসেছিল। এসময় তারা আমাদের বাড়ি থেকে পিচের রাস্তা পর্যন্ত ঢালাই করে দেওয়ার নির্দেশ দিয়ে গেছেন।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম