মেসি-হিগুয়েন নৈপুণ্যে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৬, ০৭:০২আপডেট : ১৯ জুন ২০১৬, ০৭:৩৯

ভেনেজুয়েলাকে ৪-১ গোলে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এদিন আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছেন গঞ্জালো হিগুয়েন। একটি গোল করেছেন মেসি। এছাড়া সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। আলবেসিলেস্তদের হয়ে আরেকটি গোল করেছেন এরিক লামেলা। দাপুটে এ জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছালো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।  

মেসি-হিগুয়েনের উদযাপন

ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মাথায় হিগুয়েনের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। মেসির দেওয়া অসাধারণ এক পাসে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হিগুয়েন। এটি অবশ্য ভেনেজুয়েলার রক্ষণভাগের ভুল। নিজেদের সীমানায় সতীর্থের কাছে পাস দিতে গিয়ে ভুলবশত তা চলে যায় হিগুয়েনের পায়ে। গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন হিগুয়েন।

মেসি-হিগুয়েন নৈপুণ্যে সেমিফাইনালে আর্জেন্টিনা

 ৪৪ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। বক্সের ভেতর মার্টিনেজকে ফাউল করেন রোমেরো। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। তবে ম্যানুয়েল গ্যুন্তের নেওয়া পেনাল্টি কিকটি ঠেকিয়ে দেন রোমেরো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবেসিলেস্তরা। 



ম্যাচের ৬০ মিনিটে গোলের খাতা খুলেন লিওনেল মেসি। নিকোলাস গাইতানের পাস থেকে ভেনেজুয়েলার গোলরক্ষকের দু’পায়ের ফাঁক দিয়ে জালে বল জাড়ান বার্সার তারকা। এটি মেসির ৫৪ নম্বর আন্তর্জাতিক গোল। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হতে মেসির প্রয়োজন আর মাত্র দুটি একটি গোল। সেটি করতে পারলেই তিনি হবে আলবেসিলেস্তদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৫৬ গোল নিয়ে সে স্থানটি দখলে রেখেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

মেসি-হিগুয়েন নৈপুণ্যে সেমিফাইনালে আর্জেন্টিনা

৭০তম মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রসে লাফিয়ে উঠে চমৎকার হেডে রেমোরোকে ফাকি দেন রনদোন। একটি গোল শোধ করে ভেনেজুয়েলা। কিন্তু পরের মিনিটেই ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির বাড়ানো বলে গোলরক্ষককে ফাঁকি দেন গাইতানের বদলি হিসেবে নামা লামেলা। মেসি-হিগুয়েন নৈপুণ্যে সেমিফাইনালে আর্জেন্টিনা

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান