আগের ম্যাচে গোল করতে যা যা করা দরকার, সবকিছুই করেছিলেন রোনালদো। কিন্তু বহুল প্রত্যাশিত গোল পাননি। আজ বাঁচা-মরার ম্যাচে 'খুনে' রোনালদোকে বেশ করে চাইছিল পর্তুগাল। স্বরূপে ফিরেছেন সিআর সেভেন। তার জোড়া গোলে হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেও শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল।
এদিন জোড়া গোল করেন রোনালদো। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৪ ইউরোতে গোল করার রেকর্ড এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০০৪, ২০০৮, ২০১২ ও ২০১৬-ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এই চার আসরেই প্রতিপক্ষের জালে গোল করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন রোনালদো।
এছাড়া ইউরো মূলপর্বে সবচেয়ে বেশি গোলে ডিরেক্ট ইনভলভমেন্ট থাকার রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর।৮ গোল ও ৪ এসিস্ট নিয়ে মোট ১২ টি গোলে অবদান ক্রিশ্চিয়ানোর। ইউরো ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোনালদো। ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রোনালদো। আর একটি গোল করলে মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেলবেন তিনি।
/এমআর/








