যেমন কাটবে মুস্তাফিজের ঈদ

মো. আসাদুজ্জমান সরদার, সাতক্ষীরা
০৫ জুলাই ২০১৬, ১৫:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৫:৩৮

যেমন কাটবে মুস্তাফিজের ঈদ আসন্ন ঈদুল ফিতর পালন করতে ইতোমধ্যে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। বাড়ির পাশে তেতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করবেন মুস্তাফিজ। নামাজে ইমামতি করবেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা সফিউল্লাহ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসার ঈদের নামাজের পর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মুস্তাফিজের ভাই জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, 'ঈদ উদযাপন করতে শনিবার (২ জুলাই) রাত সাড়ে ১০ টায় ঢাকা থেকে সাতক্ষীরায় এসে পৌঁছান মুস্তাফিজ। আগামী ১০ জুলাই পর্যন্ত মুস্তাফিজ বাড়িতে থাকবেন। ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।' এমনকি মুস্তাফিজ সাসেক্সের হয়ে ১৫ জুলাই প্রথম ম্যাচও খেলবেন বলেও জানান তিনি।

ঈদে মুস্তাফিজকে কাছে পেয়ে তার বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন, ভাই-বোন, বন্ধু ও ভক্তরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।প্রসঙ্গত, গতবছর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলায় পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে পারেননি মুস্তাফিজ। 
এদিকে জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক ক্রিকেটার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে।

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের