দুই মার্কিন সাঁতারুকে ব্রাজিল ছাড়তে দেয়নি পুলিশ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২০:২১

দুই মার্কিন সাঁতারুকে ব্রাজিল ছাড়তে দেয়নি পুলিশ   রিও অলিম্পিকে ডাকাতির অভিযোগ করেছিলেন চার মার্কিন সাঁতারু। এমন অভিযোগে অস্বাভাবিকতা পেয়েই দুই সাঁতারু গানার বেন্টজ এবং জ্যাক কংগারকে ব্রাজিল ছাড়তে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। তাদেরকে এই ব্যাপারে সুস্পষ্ট তথ্য দিতে বলেছে ব্রাজিল পুলিশ।

 এমন ঘটনায় তাদেরকে বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদও করেছে ব্রাজিল পুলিশ। এরআগে চার মার্কিন সাঁতারু এক দল অস্ত্রধারী কর্তৃক ডাকাতির শিকার হয়েছেন বলে দাবি করেন। এরপরেই নড়ে চড়ে বসে ব্রাজিল। এ ঘটনায় নাম আসা আরেক সাঁতারু রায়ান লোকটের বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও তিনি আগেই ব্রাজিল ছেড়ে গেছেন। তবে সম্পৃক্ত থাকা জ্যামস ফিগেন ব্রাজিলেই আছেন বলে জানা গেছে।

ঘটনার অস্বাভাবিকতা থাকায় বিষয়টি বানোয়াট বলেই মনে করছে ব্রাজিল পুলিশ। কিন্তু লোকটে জানিয়েছেন বিষয়টি বানানো নয়। তারা আসলেই ওই ঘটনার শিকার হয়েছিলেন।

 /এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী