ইনজুরিতে তামিম, তিন সপ্তাহের জন্য ম‌‌‌াঠের বাইরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৫:১৪আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:৫৬

ইনজুরিতে তামিম, তিন সপ্তাহের জন্য ম‌‌‌াঠের বাইরে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বড় দুঃসংবাদই শোনা গেল! আঙুলের চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের জানান, 'গত শনিবার অনুশীলন চ‌‌‌লাকালীন বাম হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।'

ইংল্যান্ড সিরিজের আগে তামিমের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। সে কারণে তামিমের বদলে এখনই দলে কাউকে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। তিন সপ্তাহ পর তামিমের অবস্থা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচক বলেন, 'এখনও যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম