এ মাসে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একটিতে ড্র, আরেকটিতে হার। তাই সার্বিক চিত্রের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও! বৃহস্পতিবার ঘোষিত ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে অবস্থান ১৮৫ নম্বরে। অপরদিকে প্রতিবেশী ভারত অবস্থান করছে ১৪৮ নম্বরে।
প্রীতি ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারানো মালদ্বীপ ৯ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ১৬৫ নম্বরে। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে ড্র করা ভুটানেরও হয়েছে উন্নতি। ৩ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ১৮৯ নম্বরে।
যথারীতি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, পরেই রয়েছে বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ৩ নম্বরে। আর ৫ ধাপ এগিয়ে ৪ নম্বরে রয়েছে ব্রাজিল।
এদিকে ৩ ধাপ পিছিয়ে শীর্ষ দশের বাইরে ১৩ নম্বরে অবস্থান করছে ইতালি।
/এফআইআর/








