সাকিবের কক্সবাজার ভ্রমণ বিষয়ে কিছুই জানতো না বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৫

এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: ফেসবুক বিজ্ঞাপন চিত্রের শুটিং করার জন্য সাকিব আল হাসানের কক্সবাজার ভ্রমণ ও পরে তাকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্ত  হওয়ার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।  তবে বিজ্ঞাপনের জন্য সাকিবের কক্সবাজার গমনের বিষয়টি জানা ছিল না বিসিবির! এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্রিকেটাররা ছুটিতে আছে, বোর্ড বন্ধ। তাই না জানানোটা অস্বাভাবিক কিছু নয়। তবে এসব ব্যাপারে এখন নজর দেওয়ার সময় এসেছে।ক্রিকেটাররা যাতে এসব ব্যাপারে আরও সতর্ক হয়, বিশেষ করে বিজ্ঞাপন চিত্রের জন্য ভ্রমণ বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করবো।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তাদের ঝুঁকিপূর্ণ মাধ্যমগুলো সম্পর্কে সতর্ক করতে পারি, আজ যদি সাকিবের কিছু হতো তাহলে বিসিবি হয়তো দায় এড়াতে পারতো না। এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য বিসিবি দুঃখ প্রকাশ করছে এবং বিসিবি এটিও আশা করে যারা এসব কাজ করেন ভবিষ্যতে তারা যেন নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হন।’     

সাকিবের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘ক্রিকেটারদের ভুলে গেলে চলবে না যে তারা দেশের প্রতিনিধি ও সম্পদ। সাধারণ নিয়ম হলো বিসিবির আওতাধীন একজন ক্রিকেটার তার নিজস্ব কোনও চুক্তির অধীনে বিজ্ঞাপন বা অন্য কোনও প্রমোশনাল কর্মকাণ্ডে জড়িত হলে তা বিসিবিকে জানাতে হবে। বিসিবি এক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকায় নয় বরং পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে, দেখবে এটি কোন পণ্যের বিজ্ঞাপন বা বিসিবির সঙ্গে কোনও ভাবে সাংঘর্ষিক  কিনা। ক্রিকেটাররা এসব ব্যাপারে পূর্ণ স্বাধীনতাই ভোগ করে।’

উল্লেখ্য, কক্সবাজারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নামিয়ে দিয়ে বিধ্বস্ত হয়েছে তাকে বহনকারী হেলিকপ্টার।  শুক্রবার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী ওই হেলিকপ্টার। এই ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক