ওই `ভক্তের’ জন্য মাশরাফির অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ২৩:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২৩:২০

ওই `ভক্তের’ জন্য মাশরাফির অনুরোধ মিরপুরে শনিবার ম্যাচ চলাকালে মেহেদী হাসান নামের একজন হঠাৎ ঢুকে পড়ে মাঠে। তাসকিন তখন বোলিং প্রান্তে; মিডঅনে ফিল্ডিং করছিলেন মাশরাফি। হঠাৎ করেই এমন অপ্রীতিকর ঘটনায় কিছুটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এটাকে মাশরাফি সমস্যা মনে করছেন না। তিনি ওই ছেলের জন্য অনুরোধ করেছেন। বলেছেন, ‘ছেলেটার খেয়াল রাখতে, ওর যেন কিছু না হয়।’ সেই সঙ্গে এটাও বলেছেন, ‘আমাদের নিরাপত্তা অনেক ভালো। হয়তো কোনও কারণে ফ্যান ঢুকে গেছে। এটা বড় কোনও সমস্যা নয়।’

মাশরাফি ওই ভক্তকে মাঠের মধ্যে আগলে রাখলেও পরে অবশ্য তাকে নিয়ে যাওয়া হয় মিরপুর থানায়। তাই সংবাদ সম্মেলনে ওই ছেলের যেন কিছু না হয় সে অনুরোধও করলেন, ‘এ ধরণের ঘটনা ঘটে, হয়তো আমাদের দেশে প্রথম বা আমার সঙ্গে প্রথম। ও যখন এসে বলেছে, আমি আপনার ফ্যান, তখন আমি এটা স্বাভাবিকভাবেই নিয়েছি। আর এ ধরণের ঘটনা ঘটেই। আশা করছি ওর কোনও সমস্যা হবে না।’

আফগানিস্তানের ২৯তম ওভারের সময় হঠাৎ করেই ঘটে ঘটনাটা। গ্র্যান্ড স্ট্যান্ড থেকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার পেছনে পেছনে নিরাপত্তা কর্মী। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা বিরল, তবে ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটাই প্রথম নয়। এর আগে বহুবার হয়েছে এমনটা। ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিকে নিয়ে ঘটেছে অসংখ্য এমন ঘটনা। বাংলাদেশে না হলেও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন জয় লাভ করে, গ্যালারি থেকে আকরাম-নান্নুদের স্পর্শ করতে দৌঁড়ে আসে ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা।

এমন ঘটনা বিশ্বের সব জায়গাতেই ঘটে বলে জানান মাশরাফি, ‘এ ধরণের ঘটনা সারা পৃথিবীতে ঘটে, তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। কোনও কারণে ভক্ত ঢুকে গেছে। অবশ্যই আমাদেরে এ দিকে খেয়াল আছে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম