আউট হতে হলো তামিমকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৪

তামিম ইকবাল (ফাইল ফটো) বাংলাদেশের বড় কয়েকটি ব্যক্তিগত ইনিংসের প্রত্যাশা নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হলো হায়দরাবাদে। কিন্তু শুরুতেই বিপত্তি। ভুল বোঝাবুঝিতে আউট হতে হলো তামিম ইকবালকে। ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে সফরকারীরা।

ভারতের ৬ উইকেটে ৬৮৭ রানের প্রথম ইনিংস ঘোষণার পর চাপে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ ওভার খেলে ৪১ রানের বিনিময়ে ১ উইকেট হারিয়ে সেই চাপটা আরও বেড়ে গেছে। ঘুরে দাঁড়াতে হলে টপ অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে বেশ কয়েকটা ভালো ইনিংসের দরকার। এজন্য তামিম ইকবাল ও মুমিনুল হকের দিকে তাকিয়ে ছিল সফরকারীরা। তাদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা নিয়েই হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শুরু হয়েছিল। কিন্তু দলে তিন রান যোগ হতেই প্রথম উইকেটের পতন হলো।

দিনের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে স্কয়ার লেগে ফ্লিক করেছিলেন মুমিনুল। একটি রানই যথেষ্ট ছিল। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান নিতে গেলেন ২ রান। দ্বিতীয় রান নিতে গিয়ে ক্রিজের মাঝে গিয়ে একটু দ্বিধায় পড়লেন দুজনই। ততক্ষণে উমেশ যাদবের থ্রো থেকে বল হাতে নিয়ে স্ট্যাম্প ভাঙেন ভুবনেশ্বর। নন-স্ট্রাইকিং প্রান্তে আউট হন তামিম। ৫৩ বলে থামে তার ২৫ রানের ইনিংস।  ২৪ রানে দিন শুরু করেছিলেন বাংলাদেশি ওপেনার। মুমিনুল ৮ রানে অপরাজিত খেলছেন। অপর প্রান্তে নেমে ৪ রান করেছেন মাহমুদউল্লাহ। শুক্রবার সৌম্য সরকার ১৫ রানের ইনিংস খেলে আউট হন।

তার আগে দ্বিতীয় দিন বিরাট কোহলির ২০৪ ও ঋদ্ধিমান সাহার ১০৬ রানের সঙ্গে রবিন্দ্র জাদেজার (৬০) হাফসেঞ্চুরিতে বিশাল স্কোর করে ভারত।

*হায়দরাবাদে তৃতীয় দিনের খেলা শুরু

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম