আপিলের সুযোগ পাচ্ছেন নিষিদ্ধ দুই বোলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৭, ২১:২৬আপডেট : ০৩ মে ২০১৭, ২১:৩১

আপিলের সুযোগ পাচ্ছেন নিষিদ্ধ দুই বোলার আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক’ আচরণের প্রতিবাদে অযথা প্রতিপক্ষকে রান দেওয়ার কারণে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ সুজন মাহমুদ ও তাসনিম হাসান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আপিল করলে তাদের শাস্তি কমানোর কথা বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লালমাটিয়া ক্লাবের বোলার  সুজন মাহমুদ এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে ৪ বলে ৯২ রান দিয়েছিলেন। এর আগে দ্বিতীয় বিভাগেই ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্স ক্লাবের তাসনিম হাসান ১.১ ওভারে দিয়েছিলেন ৬৯ রান।
লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স ক্লাবের ক্রিকেটাররা শুরু থেকেই বলছেন,   আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদে এমন কাণ্ড ঘটিয়েছেন দুই বোলার। তবে তিন সদস্যের তদন্ত কমিটির বক্তব্য ভিন্ন। কমিটির অভিমত, বাংলাদেশের ক্রিকেটকে হেয় প্রতিপন্ন করতে ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে এমন লজ্জাজনক ঘটনা ঘটানো হয়েছে।
এ প্রসঙ্গে তদন্ত কমিটির আহ্বায়ক শেখ সোহেল বলেছেন, ‘প্রতিবাদের ভাষা এমন হতে পারে না। তারা আম্পায়ার্স কমিটিতে চিঠি পাঠাতে পারতেন। কিন্তু সেটা তারা করেন নি, ম্যাচ শেষে কোনও অভিযোগ করেন নি। তারা দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ণ করেছেন। তাদের এমন শাস্তিই প্রাপ্য।’
বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে ৫ বছর নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। অথচ আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে বাজে বোলিং করে ১০ বছর নিষেধাজ্ঞার শাস্তি পেলেন সুজন-তাসনিম। কোন নীতি মেনে এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছে প্রশ্নে শেখ সোহেলের মন্তব্য, ‘আমরা তদন্ত করে দেখেছি ক্লাব-খেলোয়াড়-কর্মকর্তা সবাই দোষী। বাংলাদেশের ক্রিকেটের সুনাম ক্ষুন্ন করতেই একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে, যার ফলে আমাদের ক্রিকেটে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বিসিবি আইনের বাইরে গিয়ে কোনও কিছু করতে পারে না। যথাযথ আইন মেনেই আমরা এমন শাস্তি দিয়েছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এটা কী ধরনের প্রতিবাদ? আপনি এমন প্রতিবাদ করলেন যে বিশ্ব অঙ্গনে আমাদের ক্রিকেট কলুষিত হল! তাদের অবশ্যই প্রতিবাদ করার অধিকার আছে। বিসিবি ছিল, আম্পায়ার্স কমিটি ছিল, সভাপতি ছিল। ওই দুই বোলার এবং ক্লাব আমাদের কাছে অভিযোগ করতে পারতো। কিন্তু তারা আমাদের কিছুই বলে নি। আশরাফুলের বিষয়ে ওই সময় যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। ভবিষ্যতে যেন এ ধরনের অন্যায় আর না হয়, সেজন্যই এমন শাস্তি দেওয়া হয়েছে।’

শাস্তি পাওয়া দুই ক্রিকেটারের আশা শেষ হয়ে যায় নি অবশ্য। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘ওদের আপিল করতে হবে। তারপর হয়তো একটা ব্যবস্থা করা যেতে পারে।’

/আরআই/এএআর/    

আরও পড়ুন:

আজীবন নিষিদ্ধ দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দুই ক্লাব

‘এর চেয়ে বড় শাস্তি থাকলে আমরা দিতাম’

 

 

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের