তামিমের ফেরা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:৫৯

তামিম ইকবাল গিয়েছিলেন আট ম্যাচ খেলার ‍চুক্তিতে। কিন্তু এক ম্যাচ যেতেই দেশে ফেরার বিমানে চড়েন তামিম ইকবাল। তখন থেকেই খোঁজা হচ্ছে একটি প্রশ্নের উত্তর- কেন ফিরে এলেন তামিম? টি-টোয়েন্টি ব্লাস্টে বাংলাদেশি ওপেনারের দল এসেক্স অবশ্য এক বিবৃতিতে জানিয়েছিল ‘ব্যক্তিগত’ কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি। তামিম নিজেও জানিয়েছেন কারণটা ‘ব্যক্তিগত’। কিন্তু বাংলাদেশের মিডিয়ায় বেরিয়ে আসে অন্য কারণ। ‘হেইট ক্রাইম’-এর শিকার হয়ে দেশে ফিরে এসেছেন তামিম। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়াতেও তোলপাড় এখন তামিমের ‘হঠাৎ’ ফিরে আসার ঘটনায়।

‘ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন যেখানে খেলতে গিয়েছিলেন তামিম, সেই ইংল্যান্ডের মিডিয়াতেও গুরুত্ব দিয়ে ছাপা হচ্ছে তামিমের ফিরে আসার খবর। ব্রিটিশ দৈনিক ‘ইন্ডিপেন্ডেন্ট’ ছেপেছে, ‘স্ত্রী ও সন্তান হেইট ক্রাইমের শিকার হওয়ায় এসেক্স ছেড়েছেন তামিম, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশি ওপেনার। রাতের খাবার খেতে লন্ডনের এক রেস্টুরেস্টে গিয়ে কোনও ধরণের আক্রমণের শিকার হননি বলে জানিয়েছেন তামিম।’

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন ‘দ্য টেলিগ্রাফ’-এর খবরও প্রায় একই। তাদের প্রতিবেদনে আবার ‘তামিমের পরিবারের বর্ণবাদের শিকার হওয়ার’ কথা উল্লেথ করেছে। ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর, ‘স্ত্রী ও সন্তান বর্ণবাদের শিকার হওয়ায় মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তামিম ইকবাল।’ বিবিসির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি ছেপেছে, ‘আক্রমণকারীরা তামিমের পরিবারকে উদ্দেশ্য করে বাজে কথা বললেও এসিড আক্রমণের ঘটনা সত্য নয়।’

‘বিবিসি’র প্রতিবেদন ‘বিবিসি’ও গুরুত্ব দিয়ে ছেপেছে তামিমের ফিরে আসার খবর। তবে শুধুমাত্র ফেসবুকে তামিমের দেওয়া পোস্ট নিয়ে ছিল তাদের প্রতিবেদন। ‘হেইট ক্রাইমের বিষয়টি অস্বীকার করেছেন তামিম’- এই শিরোনামে প্রতিবেদন ছেপেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

‘স্টাফ’-এর প্রতিবেদন নিউজিল্যান্ডের ‘স্টাফ’ তাদের প্রতিবেদনে ‘এসিড আক্রমণের’ বিষয়টি তুলে এনেছে। ‘তামিমের স্ত্রীর হিজাব ছিল আক্রমণকারীদের লক্ষ্যবস্তু, যারা এসিড ছুড়ে মারতে চেয়েছিল তাকে (তামিমের স্ত্রীকে)’-ছেপেছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমটি। ফুটবলের দেশ স্পেনেও ছড়িয়ে গেছে তামিমের ‘হঠাৎ’ ফিরে আসার খবর। মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’ তামিমের ফেসবুক পোস্ট নিয়ে ছেপেছে প্রতিবেদন। শিরোনাম করেছে, ‘হেইট ক্রাইমের কারণে ইংলিশ কাউন্টি ছাড়ার খবর উড়িয়ে দিলেন তামিম’। বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক