অবশেষে ভারতের ভিসা পেয়েছেন সাবিনা-কৃষ্ণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৫:৪১আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৫:৪২

ভারতের লিগে খেলতে সুযোগ পাওয়া সাবিনা ও কৃষ্ণা বৃহস্পতিবার পর্যন্ত ভিসা পাননি দেশের দুই ফরোয়ার্ড সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার।  তাতে ভারতের মহিলা ফুটবল লিগে তাদের অংশগ্রহণ নিয়ে দেখা দেয় সংশয়। তারপরেও হতোদ্যম হননি দুই বিভাগের দুই অধিনায়ক। আশায় ছিলেন ভিসা প্রাপ্তির বিষয়ে।  শেষপর্যন্ত রবিবার এই দুজনের ভিসা দিয়েছে ভারতীয় দূতাবাস।  ভিসা প্রাপ্তিতে এখন ভারতের মহিলা লিগে খেলার পথ উন্মুক্ত হল দুজনের।

অবশ্য ভিসা পেলেও এখন নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের দুই মহিলা ফুটবলার খেলবেন ভারতের তামিলনাড়ু প্রদেশের দল সেথু এফসির হয়ে।  যেই দলটির প্রথম ম্যাচ আগামীকাল সোমবার।  মেঘালয়ের শিলংয়ে হবে এই লিগ। হয়তো সাবিনা-কৃষ্ণার প্রথম ম্যাচ খেলা হবে না। পরের ম্যাচগুলোতে তাদের অংশগ্রহণের সুযোগ আছে। তবে তারজন্যে সেথু এফসির কর্তৃপক্ষের নতুন করে অনুমতি লাগবে।

লিগে আপাতত তাদের ৬টি ম্যাচ খেলার কথা আছে। সাবিনা খাতুন বাংলা ট্রিবিউনকে ভিসা প্রাপ্তি নিয়ে বলেছেন, ‘আমরা সকালেই জানতে পেরেছিলাম, ভিসা পেতে পারি। দূতাবাসে গিয়ে দেখি সত্যি সত্যি ভিসা হয়ে গেছে। এখন ভারতীয় লিগে খেলার অপেক্ষায় আছি।’

এদিকে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই ফুটবলারের ভিসা প্রাপ্তির খবরটি নিশ্চিত করে বলেছেন,‘সাবিনা ও কৃষ্ণার ভারতের ভিসা হয়ে গেছে। দুপুড়ের মধ্যে ভিসা প্রাপ্তির খবরটি নিশ্চিত হয়েছে। তবে ভিসা পেলেও এখন সেখানকার লিগে খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। সেথু এফসি কর্তৃপক্ষ এখন আমাদের দুই খেলোয়াড়কে নেবে কিনা, তা আগে জানতে হবে। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী