বাদল রায়ের জীবন নিয়ে আতঙ্কে পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ০২:৪৮আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:৩৫

বাদল রায়। ছবি: ফেসবুক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়ের জীবন নিয়ে আতঙ্কে তার পরিবার। এমনটাই দাবি তার স্ত্রী মাধুরী রায়ের। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নাকি হুমকি দিয়েছেন বাদল রায়কে। এজন্য ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাধুরী।

 বাফুফের তিনবারের নির্বাচিত সহ-সভাপতি বাদল রায়। অনিয়মের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার। মাঝে এক ঘটনায় ফেডারেশনে গিয়ে হৈচৈও করেছিলেন। এ নিয়ে নাকি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক সোহাগের সঙ্গে বাদল রায় ও তার স্ত্রীর বাফুফে ভবনে ও ফোনে বাদানুবাদ হয়েছে। ওই ঘটনার জের ধরে শেষ পর্যন্ত মাধুরী ওয়ারী থানায় সোহাগের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নম্বর ১৮৫৯।

২৬ মে করা ডায়েরিতে মাধুরী রায় উল্লেখ করেছেন, “আবু নাইম সোহাগ হুমকির স্বরে বলেছেন, ‘তিনি (বাদল রায়) যেন ফেডারেশনে না আসেন। এলে যেন চা খেয়েই চলে যান।’ এ ধরনের ফোন আমার কাছে হুমকি ও বড় ধরনের ষড়যন্ত্রের আভাস বলে মনে হয়। তাই আমার স্বামীর সম্মান ও জীবনের ব্যাপারে আতঙ্কে আছি।’

কেন হুমকি মনে হলো? বুধবার দিবাগত রাতে বাংলা ট্রিবিউনকে তার ব্যাখ্যা দিয়েছেন মাধুরী, ‘‘একদিন সোহাগ ফোন দিয়ে বললো, ‘মনে কিছু করবেন না। দাদা (বাদল রায়) বাফুফেতে এলে বেশ চেঁচামেচি করে। গালি দেয় পিওনদের। গ্লাস ভেঙে ফেলে।’ কেন এমন হলো জানতে চাইলাম তার কাছে। সোহাগ বললো, ‘আসলে উনার উত্তেজিত হওয়ার কোনও কারণ নেই। অসুস্থ হয়ে যাবে, কী দরকার।’’

একটু দম নিয়ে মাধুরী আবার বলতে শুরু করেন, “সোহাগকে বলেছি আমি, বাদল রায় তো দুই পয়সা আয়ের জন্য যায় না বাফুফেতে। তখন সে বললো, ‘ডেভলপমেন্ট কমিটির কাজকর্ম নিয়ে চেঁচামেচি করে। এগুলো না করাই ভালো। অসুস্থ হলে তাকে কে হাসপাতালে নিয়ে যাবে।’ আমার স্বামী বাফুফের তিনবারের সহ-সভাপতি। কাজ করতেই তিনি বাফুফে ভবনে যান। তার কাজের জায়গা থেকে এই ধরনের ফোন আসাটা আমার কাছে হুমকির ও আতঙ্কের ব্যাপার।’

জিডির কপি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও বিষয়টি জানিয়েছেন মাধুরী। কিন্তু তাতে কাজ তো হয়ইনি, উল্টো মামলা করার হুমকি নাকি দিয়েছেন সালাউদ্দিন। মাধুরীর ভাষায় যা এমন, ‘আমি একসময় সালাউদ্দিন ভাইকে ফোন দেই। সোহাগের বিষয়টি তখন তাকে জানাই। যদিও তিনি আমাকে খুব একটা কথার বলার সুযোগ দিলেন না।’

হুমকির ঘটনা নিয়ে বাদল রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি অনিয়মের বিরুদ্ধে কথা বলি, সেটা তাদের সহ্য হয় না। আমি ফেডারেশনে না আসি, সেটাই তারা চায়। আমি কয়েকদিন বিষয়টি চেপে রেখেছি, এড়িয়ে যেতে চেয়েছি। কিন্তু ওরা বাড়াবাড়ি করেই যাচ্ছে। তাই বাধ্য হয়ে সংবাদমাধ্যমের কাছে বলেছি। এর একটা প্রতিকার হওয়া দরকার।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সৌদি আরবে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী