জার্সি বিভ্রাটে বাংলাদেশ ‘ডিসকোয়ালিফাইড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১০:৫৩আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:৪৪

বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবলের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। অনেক আশা নিয়ে শেষ চারে উঠলেও তা এখন গুড়েবালি। ফাইনালে ওঠার লড়াইয়ের আগমুহূর্তে আয়োজকরা বাংলাদেশকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করায় প্রতিযোগিতা থেকে শূন্যহাতে বিদায় নিতে হয়েছে!

মূলত জার্সি বিভ্রাটের কারণে বাংলাদেশকে এমন করুণ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের সবার জার্সি নম্বর ঠিক থাকলেও এক জায়গায় দেখা দেয় সমস্যা। জার্সির পিছনে ১২ সংখ্যাটি খোদাই করা ছিল না। যে কারণে ১২ নম্বর হাতে লিখে কোনরকমে খেলতে হয়েছে। গ্রুপ পর্ব শেষে ফ্রান্স এমন অভিযোগ করলে আয়োজকরা বাংলাদেশকে সরাসরি প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করে।

আয়োজকদের এমন ঘোষণায় সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে আর মাঠে নামা হয়নি। বাংলাদেশের জায়গায় সেখানে সুযোগ পায় ফ্রান্স। তারা রাশিয়াকে ৩-০ ও চীনকে ২-১ গোলে হারিয়ে ট্রফিও জয় করে নিয়েছে। স্পেশাল অলিম্পিকের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম এমন ভুলের ব্যাখ্যায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এমন ভুল কেন করলো বুঝলাম না। জার্সি তো নিশ্চয়ই ছিল। সেটা নিয়ে কেন মাঠে গেল না। অফিসিয়াল হিসেবে যারা শিকাগোতে আছেন, তারা এর দায় এড়াতে পারেন না। আর এই আসরে জার্সি এদিক-সেদিক করার সুযোগ নেই। ইউনিফায়েড কাপে আমরা ভালো সুযোগ হারালাম।’

শিকাগো থেকে বাংলাদেশের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল আফসোস করে বললেন, ‘নাশতা করে মাঠে যাওয়ার আগমুহূর্তে আমাদের দুঃসংবাদটি শুনতে হলো। আমরা সেমিফাইনাল খেলার জন্য তৈরি ছিলাম। একটি জার্সির পিছনে নাম্বারিং নিয়ে জটিলতার সুযোগ নিলো ফ্রান্স। তাদের আপত্তির মুখে আমাদের ডিসকোয়ালিফাইড করে দিলো। আর সেই ফ্রান্স জিতলো শিরোপা।’

গ্রুপে উরুগুয়ের কাছে হার, ফ্রান্স ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।

/টিএ/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে