বিশ্ব আর্চারিতে ব্রোঞ্জ জিতলেন রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ২০:৪৭আপডেট : ১৬ জুন ২০১৯, ২০:৪৭

ব্রোঞ্জ জিতেছেন রোমান রোমান সানার হাত ধরে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক জিতলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের এই আসরে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে তিনি ব্রোঞ্জ জিতেছেন।

রবিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোমান ৭-১ সেট পয়েন্টে হারিয়েছেন ইতালির মাউরো নেসপোলিকে। গত বৃহস্পতিবার এই ইভেন্টের সেমিফাইনালে ওঠায় ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়েছিলেন এই আর্চার।

তৃতীয় হওয়ার লক্ষ্যে চার সেটের লড়াইয়ে রোমান শুরু থেকে এগিয়ে ছিলেন। প্রথম দুই সেট ২৮-২৭ ও ২৯-২৮ স্কোরে জেতেন। তৃতীয় সেটটি অবশ্য ড্র হয় ২৯-২৯ স্কোরে। তবে চতুর্থ সেটে ২৯-২৭ স্কোরে জিতে ব্রোঞ্জ নিশ্চিত করেন রোমান।

ব্রোঞ্জ জয়ের পথে তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠেন রোমান। সেখানে একই ব্যবধানে দক্ষিণ কোরিয়া কিম উ জিনকে হারান। আর শেষ আটে স্বাগতিক ফন ডেন বার্গের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন। তবে সেমিফাইনালে মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে ৭-৩ সেট পয়েন্টে হারে ফাইনালে ওঠা হয়নি রোমানের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি