ফের জুটি গড়লেন হিঙ্গিস-ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৫, ১৪:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৬

_87170297_federer_hingis_getty

টেনিসে ১৫ বছর পর জুটি বাঁধলেন উইম্বলডন চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিস ও রজার ফেদেরার। সুইজারল্যান্ডের হয়ে ২০১৬ রিও অলিম্পিকে মিশ্র দ্বৈতে এক সঙ্গে খেলবেন দুই তারকা কিংবদন্তি।  

৩৪ বছর বয়সী ফেদেরার এবং হিঙ্গিস সর্বশেষ এক সঙ্গে মিশ্র দ্বৈতে খেলেছেন ২০০১ সালে অস্ট্রেলিয়ার হপম্যান কাপে। তাই দীর্ঘদিন পর এমন জুটিবদ্ধ হয়ে খেলার প্রতিক্রিয়ায় ফেদেরার বলেন, ‘আমি সত্যিই রোমাঞ্চিত। আমি তার সঙ্গে খেলতে তরুণ থাকতেই মুখিয়েছিলাম। কারণ তিনি সত্যিকারভাবেই অসম্ভব প্রতিভার অধিকারী।’

এমনিতেই হিঙ্গিসের চেয়ে এক বছরের ছোট ফেদেরার। আর ৩৫ বছর বয়সী হিঙ্গিস এখন পর্যন্ত জিতেছেন ৫টি একক গ্র্যান্ড স্লামের শিরোপা। যেখানে ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে জিতেছেন উইম্বলডনের শিরোপা।   

একদফা অবসরে গেলেও ২০১৩ সালে ফের টেনিসে ফেরেন হিঙ্গিস। এরপর থেকেই দ্বৈতে দুর্দান্তভাবে টেনিস কোর্ট কাঁপিয়ে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত জিতেছেন ৫টি শিরোপা।

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি