২২ মাস পর হকি মাঠে ফিরছেন শীর্ষ খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৫, ১৮:০২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৮:২৮

  hockey turf

 

দীর্ঘ ২২ মাস পর আবার স্থানীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন দেশের শীর্ষ হকি খেলোয়াড়রা। বৃহস্পতিবার থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে বিজয় দিবস হকি। আর এবারের আসরে খেলবেন বর্তমানে এসএ গেমসের ক্যাম্পে থাকা সব খেলোয়াড়রাই।

 

দেশের শীর্ষ হকি খেলোয়াড়রা এবং জিমি-মিমোসহ আরও কয়েকজন বাদে শেষবার স্থানীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। সাত দলের প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আবাহনী ও ঊষাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ শেষ করেছিল হকি ফেডারেশন।

 

এরপর তৎকালীন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অধীনে কোনও টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় মোহামেডান, মেরিনার্সসহ আরও তিনটি দল। তাই আর মাঠে গড়ায়নি প্রিমিয়ার হকি লিগ। অবশেষে হকির সর্বগ্রহণযোগ্য নাম আবদুস সাদেককে সাধারণ সম্পাদক পদে বসানো হলে আবারও আলোর মুখ দেখতে পায় হকি। যার প্রথম পদক্ষেপ হলো এই বিজয় দিবস হকি টুর্নামেন্ট।

 

যেহেতু বর্তমানে কোনও ক্লাবের হকি দল নেই তাই মূলত সার্ভিসেস দলগুলোই খেলবে টুর্নামেন্টে। সেনাবহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীতে চাকরি করার সুবাদে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়রা খেলবেন এসব দলের হয়ে। এখানে উল্লেখ্য, বর্তমানে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই বিভিন্ন সার্ভিসেস দলে চাকুরিরত।

 

এছাড়া টুর্নামেন্ট খেলছে রক্তিম সংঘ ও নারায়ণগঞ্জ জেলা দল। জাতীয় দলের যেসব খেলোয়াড়রা সার্ভিসেস দলের বাইরে আছেন তারা খেলবেন এ দুটি দলের হয়ে।

 

জাতীয় হকি স্টেডিয়ামে নতুন নীল টার্ফ স্থাপনের পর শীর্ষ খেলোয়াড়রা এখনও এখানে খেলার স্বাদ নেননি। তাই বিজয় দিবস টুর্নামেন্ট দিয়েই এর খরা কাটাবেন তারা।

 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি