অভাবীদের পাশে মাশরাফির স্ত্রী-পুত্র-কন্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ২০:০২আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:২৫

মানুষের পাশে মাশরাফির সন্তানেরা সদ্য সাবেক হয়ে যাওয়া ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তার জয়ের পেছনে স্ত্রী সুমনা হক সুমির অবদান কম নয়। নির্বাচনের আগে ভোটের মাঠে মাশরাফির প্রচারণার দায়িত্ব তো এক অর্থে তিনিই কাঁধে তুলে নিয়েছিলেন। আগে থেকেই আশপাশের লোকজনের ভালোমন্দ দেখা সুমি ঢাকায় বসেও ভুলে যাননি নিজের দায়িত্ববোধ।  মিরপুরে নিজের বাসার আশপাশের অভাবী মানুষের পাশে দাঁড়ালেন মাশরাফির স্ত্রী।

নড়াইলের সংসদ সদস্য মাশরাফির সহায়তা পাচ্ছেন তার নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার দুস্থরা। প্রায় ১২ হাজার অসহায় লোককে নিজস্ব তহবিল থেকে সাহায্য করছেন মাশরাফি। আর ঢাকায় প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী সুমনা হক।

ঢাকায় সুমনা হকের দেওয়া অনুদান অসহায় মানুষদেরহাতে তুলে দেন পুত্র সাহেল মুর্তজা ও কন্যা হুমায়রা মুর্তজা।  প্রায় ২০০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে। মিরপুর-পল্লবীতে রিকশা-ভ্যানচালক, চা বিক্রেতাদের দেওয়া হচ্ছে এই সাহায্য। মা-বাবার সাথে এ সাহায্য তুলে দেন দুই সন্তান।

মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, `এই শহরে তোমাদের পাশে আমরাও যে আছি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
লর্ডসে ফিরছেন বাবর
সর্বশেষ খবর
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!