খেলা স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে এএফসি

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ১৯:৪৮আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৯:৫৪

খেলা স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে এএফসি মার্চ ও এপ্রিলের সব আঞ্চলিক ম্যাচই স্থগিত করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। করোনা পরিস্থিতি মহামারি ধারণ করায় স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ালো সংস্থাটি। মে ও জুন মাসের সবগুলো খেলা স্থগিত করা হয়েছে একই কারণে।

এএফসি জানিয়েছে, ‘বিভিন্ন দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সফরের ওপর বিধিনিষেধ থাকায় পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত মে ও জুনের সব ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

এএফসি আরও জানিয়েছে, সবার সুরক্ষা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। আর এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো সম্পন্ন করতে করোনা পরিস্থিতি যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্য রেখেছেন।

এই এএফসি কাপেই খেলছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। প্রথম পর্বের খেলা শুরু হয়েছিল ১১ মার্চ। প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। ১৪ এপ্রিল শুরুর কথা ছিল দ্বিতীয় পর্ব।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন