লাইভেই পাইলটের কাছে পাওনা টাকা চাইলেন তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৪:০৭ আপডেট : ২০ মে ২০২০, ১৪:২৮

লাইভেই পাইলটের কাছে পাওনা টাকা চাইলেন তামিম! সর্বশেষ নিউজিল্যান্ড সফরটি ছিল ঘটনাবহুল। সবচেয়ে ভয়ানক ঘটনাটি ছিল ক্রাইস্টচার্চ হামলা। অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ দল। তাই সিরিজ শেষ না করেই সবাইকে চলে আসতে হয়েছিল। ওই সফরে খালেদ মাসুদ পাইলট ছিলেন দলের ম্যানেজার। ওয়ানডে সিরিজে বাজেভাবে হারের পর টেস্টে সবাইকে উজ্জ্বীবিত করতে চেয়েছিলেন। ঘোষণা করেছিলেন, প্রতি সেঞ্চুরিতে এক লাখ টাকা দেওয়া হবে। প্রথম টেস্টে তামিম সেঞ্চুরি করলেও সেই পাওনা টাকা এখনও পাননি! মঙ্গলবার লাইভ আড্ডায় সুযোগ পেয়ে সেই টাকার জন্য পাইলটকে চেপে ধরেছিলেন তামিম।

মঙ্গলবার রাতে তামিমের সঙ্গে লাইভ আড্ডায় ছিলেন সাবেক তিন ক্রিকেটার- খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খান। আড্ডার শেষ দিকে পাইলটকে উদ্দেশ্য করে হাসতে হাসতেই তামিম বলেছেন, ‘পাইলট ভাই আপনাকে আমি ক্রিকেট নিয়ে প্রশ্ন করবো না। মানুষের জানা উচিত আপনি মানুষ হিসেবে কেমন, পাইলট ভাই ম্যানেজার হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল, যে সিরিজটাতে দুর্ঘটনা হলো। আপনারা বোর্ডে আছেন, আপনারা বিচার করবেন। ওয়ানডে সিরিজে খুব খারাপ খেলার পর পাইলট ভাই ম্যানেজার হিসেবে ঘোষণা দিল, টেস্টে যে সেঞ্চুরি করবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

এই ঘোষণা পেয়ে হ্যামিল্টনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই শতক হাঁকিয়েছিলেন তামিম। আউট হওয়ার আগে ১২৬ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন। অবশ্য ম্যাচটি বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। কিন্তু সেখানে সেঞ্চুরি করলেও তামিমকে আর টাকা দেওয়ার ব্যবস্থা করেননি খালেদ মাসুদ পাইলট। এ নিয়ে রসিকতা করে দেশসেরা ওপেনার বলেছেন, ‘আমি কিন্তু প্রথম দিনই সেঞ্চুরি করেছি। ওই এক লাখ টাকা এখনও পাইনি। পাইলট ভাই, আমার টাকা কই?’

এই কথা শুনে আকরাম কিছু বলতে চাইলে, তাকে থামিয়ে দিয়ে পাইলট বলতে থাকেন, ‘আকরাম ভাই, আসলে কখনও কখনও ভালো খেলার জন্য উৎসাহ দিতে অনেক প্রস্তাব দিতে হয়। আমাদের জন্য নিউজিল্যান্ড সফর খুব কঠিন ছিল। আমি চাচ্ছিলাম আমরা যেন নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে পারি। ব্যক্তিগত ভালো কিছু ইনিংস হলে দলও ভালো করবে। তাই ওকে বলেছিলাম। আমি জানতাম তামিমই সেঞ্চুরি করবে আর আমাকে জ্বালাবে।’ তার পরেই তামিম বলেছেন, ‘হবে না, আমার টাকা দিন।’

আকরাম খান রসিকতা ভরা কণ্ঠে এর পর বলতে থাকেন, ‘‘যেহেতু আমি ক্রিকেট অফিসের চেয়ারম্যান, আমাকে তামিম ফোন করেছে, ‘সেঞ্চুরি করলে পাইলট ভাই এক লাখ টাকা করে দেবে। কিন্তু পাইলট ভাইতো দিচ্ছে না। চাচা আমি বামে গেলে উনি ডানে যায়, আমি ডানে গেলে উনি বামে যায়।’’ এরপর পাইলটকে উদ্দেশ্য করে আকরাম খান বলেছেন, ‘এখনতো তোর দুই লাখ টাকা দিতে হবে। আমার মনে হয় তোর টাকাটা দিয়ে দেওয়া উচিত।’

এমন কথা শুনে পাইলট সবার সামনেই বললেন, ‘চাচা-ভাতিজা মিলে আমার বিরুদ্ধে লেগেছে। আমি আজকে টেনশনে ছিলাম, তামিম আজকে আমাকে ধরবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
স্টাবসকে বাদ দিয়ে দলে বড় পরিবর্তনের পথে দক্ষিণ আফ্রিকা
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
হোবার্টেই থাকছেন রিশাদ, এবার সঙ্গী জাম্পা!
সর্বশেষ খবর
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
সমুদ্রসম্পদ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ
সমুদ্রসম্পদ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ