লিগ শুরুর আগে প্রীতি ম্যাচ খেলবে ইংলিশ ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ১৩:৪২আপডেট : ০৩ জুন ২০২০, ১৩:৪২

লিগ শুরুর আগে প্রীতি ম্যাচ খেলবে ইংলিশ ক্লাবগুলো ১৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। করোনাকালে দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় খেলার মাঝে ছিল না কোনও ক্লাব। তাই লিগ শুরুর আগেই প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ইংলিশ ক্লাবগুলো।

অবশ্য অন্য দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে ক্লাবগুলোই অনুরোধ করেছিল। যার অনুমতি মিলেছে অবশেষে। সোমবার অ্যানফিল্ডে অনুশীলনের মাঝেই খেলেছে লিভারপুল। এখন অনুমতির ফলে প্রীতি ম্যাচগুলো স্টেডিয়াম অথবা অনুশীলনের ভেন্যুতেই খেলা যাবে।

অবশ্য লিগ শুরু হলেও কঠোর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করেছে লিগ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট খেলোয়াড়দের করোনা পরীক্ষাসহ আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে কোনও ক্লাবেরই ৯০ মিনিটের বেশি ভ্রমণ করার অনুমতি নেই।

খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে নিজেদের গাড়িতে ভ্রমণ করতে হবে। ব্যবহার করতে হবে নিজেদের সরঞ্জামও। যদিও গাইডলাইন চূড়ান্তকরণ হবে এই সপ্তাহের শেষ দিকেই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর