দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ডি কক

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১৫:৫৯আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:০২

কুইন্টন ডি কক। করোনাকাল হওয়ায় ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে এখন আর সেই জাঁকজমক নেই। তবে আনুষ্ঠানিকতা ধরে রাখা চাই। তাই বর্ষসেরার পুরস্কারগুলো ঘোষণা হচ্ছে ভার্চুয়ালি। তেমন ভার্চুয়াল অনুষ্ঠানেই দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছে রঙিন পোশাকের অধিনায়ক কুইন্টন ডি ককের নাম। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটিও উঠেছে তারই হাতে।  

ডি কক অবশ্য দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটারের খেতাবটি জিতলেন। তার আগে এমন দুইবার করে বর্ষসেরা হয়েছেন আরও ৫ ক্রিকেটার। এরা হলেন- মাখায় এনটিনি, কাগিসো রাবাদা, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস।

এছাড়া পুরস্কারটি চালুর পর থেকে আরও যারা বর্ষসেরা হয়েছেন এরা হলেন- শন পোলক, ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, ভারনন ফিল্যান্ডার ও ফাফ দু প্লেসি।  

ডি কক সর্বশেষ পুরস্কারটি জেতেন ২০১৭ সালে। নতুন করে পুরস্কার জেতার পর তার প্রশংসায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফাউল বলেছেন, ‘ডি কক টেস্ট ক্রিকেটের শীর্ষ উইকেটকিপার ব্যাটসম্যান। আসলে সে ওয়ানডে ও টেস্টের শীর্ষ ব্যাটসম্যানদেরই একজন। আর এখন তো সে অসাধারণ একজন নেতা হিসেবেও আবির্ভুত হচ্ছে।’

ডি কক বর্ষসেরা ক্রিকেটার হলেও পেসার লুঙ্গি এনগিদি হয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা। সেরা নবাগত হিসেবে পুরস্কার জিতেছেন আইনরিখ নর্কিয়া। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৫ উইকেট নিয়েছিলেন। ভক্তদের সেরা হিসেবে পুরস্কার জিতেছেন ডেভিড মিলার।

এদিকে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা পুরস্কার জিতেছেন লরা উলভার্ট। বর্ষসেরা ওয়ানডের পুরস্কারটিও জিতেছেন তিনি। এছাড়া মেয়েদের টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন পেসার শাবনিম ইসমেইল।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী